২৭ অক্টোবর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অর্থনীতি ও বাণিজ্য

১০ হাজার কোটি টাকার সুকুক ছাড়ার প্রস্তাব আইসিবির অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

২৭ অক্টোবর, ২০২৬

Md Ashikur Rahman,
নিজস্ব প্রতিবেদক

ছবি: ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের মেগা প্রকল্প ও অবকাঠামো উন্নয়নে বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের মহাপরিকল্পনা তৈরি করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সরকারের সম্পদের শতভাগ মালিকানা অক্ষুণ্ণ রেখে যমুনা সেতুর ভবিষ্যৎ টোল আয়কে আগাম নগদায়ন বা ‘অ্যাসেট মনিটাইজেশন’ করার উদ্দেশ্যে ১০ হাজার কোটি টাকার ‘যমুনা সেতু সুকুক আল-ইজারা’ (ইসলামিক বন্ড) পুঁজিবাজারে ছাড়ার আনুষ্ঠানিক প্রস্তাব করেছে রাষ্ট্রায়ত্ত এই বিনিয়োগ সংস্থাটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশেষজ্ঞরা জানান, আইসিবির প্ল্যানিং অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্টের তৈরি এই কৌশলগত প্রস্তাবনাটি চূড়ান্তভাবে অনুমোদিত ও বাস্তবায়িত হলে তা ব্যাংক ও বৈদেশিক ঋণের ওপর চাপ কমিয়ে দেশের নতুন নতুন মহাসড়ক এবং বন্দর অর্থায়নে অর্থ সংগ্রহের ক্ষেত্রে একটি টেকসই দেশি বিকল্প মডেলের উন্মোচন করবে। একইসঙ্গে দেশের অবকাঠামো অর্থায়নে দেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো সম্ভব হবে।

 

শেয়ারবাজার বিশেষজ্ঞ ও আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ আমার দেশকে বলেন, সরকার এর মাধ্যমে একসঙ্গে অনেক টাকা পাবে এবং এই অর্থ দিয়ে নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পারবে। উন্নত দেশগুলো মূলত এভাবেই তাদের উন্নয়ন ঘটিয়েছে। যমুনা সেতুতে প্রতিদিন নিয়মিত ব্যাপক অঙ্কের টোল আদায় হচ্ছে, তাই এ খাতটিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তা না হলে কেবল ঋণ নিয়ে দেশের অর্থনীতিকে বেশিদূর এগিয়ে নেওয়া সম্ভব নয়। নিজস্ব অর্থায়নের মাধ্যমে প্রকল্প পরিচালনা করেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় পরে মেট্রোরেল বা পদ্মা সেতুকেও যুক্ত করা যেতে পারে। তবে অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে এ বিষয়ে সরকারকে দ্রুত সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে।

 

Related Article