২৬ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ / অপরাধ

১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক

২৫ অগাস্ট, ২০২৬

মোঃ আয়ুব মিয়া,
চন্দনাইশ উপজেলা ( চট্টগ্রাম ) প্রতিনিধি

ছবি: গ্রেপ্তারকৃত আসামীগণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে ১০৪ লিটার দেশীয় তৈরি বাংলা মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ঘটনার মূলহোতা রুজিনা আক্তার পালিয়ে যেতে সক্ষম হন। 

গ্রেপ্তারকৃতরা হলেন— দোহাজারী পৌরসভার হাইওয়ে কলোনীর মো. মানিক (৪০) এবং শহিদুল ইসলাম সোহাগ (৩৮)। মানিক স্থানীয় জাফরের ছেলে এবং সোহাগ জামালি নামের এক ব্যক্তির ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাইফুল আলম ও এএসআই সোহেল মিয়ার নেতৃত্বে একটি যৌথ দল হাইওয়ে কলোনীর রুজিনা আক্তারের বাসায় অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বাসার ভেতরে অভিনব কায়দায় গর্ত করে লুকিয়ে রাখা ১০৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, পালিয়ে যাওয়া রুজিনা আক্তার (মো. মানিকের স্ত্রী) এই মাদক সিন্ডিকেটের মূল প্রধান হিসেবে পরিচালনা করে আসছিলেন। পুলিশ ঘরে ঢোকার আগেই সুযোগ বুঝে তিনি সটকে পড়েন। 

অভিযান পরিচালনাকারী দল উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত দুই আসামিকে হেফাজতে নেয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের চন্দনাইশ থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

পলাতক মূলহোতা রুজিনা আক্তারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Article