০১ অক্টোবর, ২০২৫
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): উপদেষ্টা শারমিন এস মুরশিদকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক শরীফা হক
সংখ্যাগুরু- সংখ্যালগু শব্দটাই অপশক্তির রাজনীতি। ঐক্যের বিপরীতে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে সংখ্যা গুরু সংখ্যা লঘু শব্দ ব্যবহার করা হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
তিনি আরো বলেন, এই সরকারের একটি জিনিস অর্জন করতে চায় যে, আমাদের উৎসবগুলো যেন আর কখনোই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ না হয়। কোন মানুষের কোন সংস্কৃতি, কোন ঐতিহ্য, কোন সম্প্রদায়ের বিকাশে, প্রকাশে কোন অন্তরায়ের শিকার না হয়।। আমাদের দেশের সাধারণ মানুষ কখনোই এই উৎসব নিয়ে অরাজকতা করেনা। কিন্তু এই উৎসবগুলোকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য থেকে কলুষিত করা হয়।
বুধবার (১লা অক্টোবর) বিকেল ৫টায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মন্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।
আলাপকালে, পূজা নির্বিঘ্নে করতে তাঁর মন্ত্রণালয়ের ১ লক্ষ ৭৬ হাজার কর্মকর্তা কর্মচারি প্রতিনিয়ত পূজা মন্ডপ পরিদর্শন ও খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি।
এরআগে উপদেষ্টা শারমিন এস মুরশিদ কুমুদিনী প্রাঙ্গণে পৌছলে তাকে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) তারেক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন প্রমুখ তাকে স্বাগত জানান।
এসময় কুমুদিনী কর্তৃপক্ষের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।
Good news
Good