১৪ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

আওয়ামী লীগের দাপুটে নেতা মামুন, মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, এলাকায় সমালোচনার ঝড়

১৩ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: লাল বৃত্তে আওয়ামীলীগের নেতা মামুন

আওয়ামী লীগের দাপুটে নেতা মামুন, মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী—জনসংযোগ ঘিরে এলাকায় আলোচনা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার লক্ষ্যে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন মামুন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তাঁর সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা ও জনসংযোগকে ঘিরে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মামুন বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগ করছেন। এ সময় তিনি নিজের প্রার্থিতার বিষয়ে স্থানীয়দের মতামত নেওয়ার পাশাপাশি সমর্থন প্রত্যাশা করছেন বলে জানা যায়।

তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা এবং বিগত সময়ে স্থানীয় রাজনীতিতে তাঁর প্রভাব নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় পর্যায়ে নানা ধরনের আলোচনা চলছে।মামুন বিগত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে দলীয় প্রভাব খাটিয়ে করেছেন নানান অপরাধ আরো উল্লেখ থাকে যে, মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড তার বাসা থেকেই পরিচালিত হতো।

কিন্তু আওয়ামী লীগ পতনের পরেও এলাকায় দাপট দেখিয়ে চলছে আওয়ামী নেতা মামুন স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায় আওয়ামী লীগের দোসর মামুন যদি নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ পাই তাহলে আবারও আওয়ামী লীগ পূর্ণবাসন হবে বলে সংশয় প্রকাশ করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news