২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ / সারাদেশ

বাসাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া মাহফিল

০৩ ডিসেম্বর, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম,
বাসাইল উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: দোয়া মাহফিলের ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দলের স্থানীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি।

এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মর্জিনা আক্তার, পৌর মহিলা দলের সভাপতি রোকসানা খানম প্রমুুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তারা বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।  

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন। তার পরিবার ও বিএনপি’র পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষের কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good