১০ অগাস্ট, ২০২৫
মোঃ সাইফুল ইসলাম,
ছবি: র্যালীর সময় তোলা
টাঙ্গাইলের বাসাইলে ২৪-এর গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বাসাইল জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন। এছাড়া বাসাইল পৌর জামায়াতে ইসলামীর আমির ফরিদ হোসাইন, সেক্রেটারী আরিফুজ্জামান স্বপনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আমিনুল ইসলাম খান।