০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ / সারাদেশ

বাসাইলে জামায়াতে ইসলামী’র যুব সমাবেশ অনুষ্ঠিত

২৩ অক্টোবর, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম,
বাসাইল উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: অনুষ্ঠানে ছবি

টাঙ্গাইলের বাসাইল উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের মাননীয় সংসদ সদস্যপ্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান।
 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ বোরহানুল ইসলাম,  বাসাইল উপজেলা শাখার আমীর মোঃ আফজাল হোসেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও তরুণ কর্মীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাসাইল উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম খান বলেন—

“আমরা ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আহ্বান নিয়ে মাঠে নেমেছি — এই দাওয়াতের কাজের মাধ্যমেই সমাজে ন্যায়, নীতি ও সত্য প্রতিষ্ঠিত হবে।”

সভায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ইসলামী সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের প্রসারে দাওয়াতি কর্মকাণ্ড জোরদারের আহ্বান জানানো হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good