১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ / সারাদেশ

বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

৩০ অক্টোবর, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম,
বাসাইল উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: বীজ ও সার বিতরণের ছবি


টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের  মাঝে বিনামূল্যে সরিষা, গম ও সূর্যমুখীর  বীজ ও সার সহায়তার জন্য কৃষি প্রনোদনার আওতায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাসাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ হল রুমে সকাল ১০টায় এ প্রনোদনা বিতরণ করা হয়। 
 

বাসাইল উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে বাসাইলের সহকারি কমিশনার (ভূমি)  নিয়ামতউল্লাহ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের প্রনোদনা বিতরণ করেন।

এ সময় উপজেলা মৎস্য অফিসার  হাফিজুর ইসলাম,  অতিরিক্ত কৃষি অফিসার মাহফুজা খানম, সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম,  উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

এ সময় প্রনোদনার আওতায় ৭ হাজার কৃষকদের সরিষা, ১৫০ জন  কৃষকদের গম ও ৫০ জন কৃষকদের সূর্যমূখির বীজ ও ২০ কেজি করে সার  বিনামূল্যে বিতরণ করা হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good