২৭ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর আকুতি নিজ বসতভিটা দখল দার মুক্ত করা

২৬ অগাস্ট, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর আকুতি নিজ বসতভিটা দখল দার মুক্ত করা

বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর আকুতি নিজ বসতভিটা  দখল দার মুক্ত করা।
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক পৌর সভার ৩ নং ওয়ার্ডের নোয়ারাই মহল্লার বাসিন্দা সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলকাছ আলীর আকুতি মৃত্যুর আগে নিজ বাসভবন দখল দার মুক্ত দেখে যেতে চান।

তার আকুতি ১৯৭১ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে নিজের জান বাজি রেখে দেশকে দখল দার  মুক্ত করতে ঝাপিয়ে পড়ে ছিলাম। এখন আমার প্রতিবেশী গোলাম রসুল দুন্দুল তার সহযোগী দের নিয়ে আমার বসত ভিটা দখল করে নিচ্ছে। স্থানীয় মুরব্বিদের নিয়ে নানা সময় বিচার শালিস হলেও দখল দাররা প্রভাবশালি  হওয়ায় কোন বিচার আদালত মানছে না। আমার বাড়ির সীমানা দেয়াল ভেঙ্গে জোর পূর্বক প্রবেশ করে দখল করে নিচ্ছে।

বিষয়টি যেন মধ্যযোগীয় বর্বরতাকেও হার মানাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী জানান আমার বাড়ি দখল করে নেয়ায় আমি দীর্ঘদিন ধরে প্রশাসন সহ নানা দপ্তরে ধর্না দিলেও কেউ আমার কথা শুনছেনা।সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিলেও দখল দার দের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। 

তাই আমি গণমাধ্যমের প্রতি আকুতি জানাচ্ছি মৃত্যুর আগে যেন আমার বসতভিটা দখল দার মুক্ত দেখে যেতে চাই। অভিযুক্ত গোলাম রসুল দুন্দুল জানান আমরাতো আমাদের যায়গায় আছি। উনি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিচ্ছেন। আমরাও অভিযোগ দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news