১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বগুড়ায় বজ্রপাতে প্রাণ গেল মাছ ধরতে যাওয়া দুই ভাইয়ের

০৪ মে, ২০২৫

গোলাম আজম,
বগুড়া জেলা (বগুড়া ) প্রতিনিধি

ছবি: বগুড়ায় বজ্রপাতে প্রাণ গেল মাছ ধরতে যাওয়া দুই ভাইয়ের


বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার দেবডাঙ্গা ঘাট এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই ইউনিয়নের কার্তিক হালদারের দুই পুত্র, মনমথ হালদার (৪৫) ও সবুজ হালদার (৩৮)। তারা পেশায় জেলে ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম।

ওসি জানান, দুপুরের দিকে দুই ভাই একটি ছোট নৌকায় করে যমুনা নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে হঠাৎ আকাশে ঘন মেঘ জমে এবং বিকেল সাড়ে তিনটার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, নিহত দুই ভাই জীবিকার তাগিদে প্রতিদিনের মতোই নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ আসা বজ্রপাত তাদের জীবনের অপূরণীয় ক্ষতি ডেকে আনে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রাকৃতিক দুর্যোগে সতর্কতা অবলম্বনের গুরুত্ব পুনরায় সামনে এনেছে এই ঘটনা। বিশেষজ্ঞরা মনে করেন, বজ্রপাতের সময় খোলা জায়গা বা জলাশয়ে অবস্থান জীবন ঝুঁকিপূর্ণ করে তোলে।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good