১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি / পরিবেশ

বহাল তবিয়তে নিকুঞ্জের ‘রিকশা নান্নু’র বাবুর্চি ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জল

১৪ অগাস্ট, ২০২৫

ছবি: মোফাজ্জলে হোসেনের ফ্যসিস্ট আমলে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের খন্ড চিত্র।

গত বছরের ৫ই আগস্টের পর জাতীয় শ্রমিক লীগের সভাপতি ‘রিকশা নান্নু’ তার দলবল নিয়ে পালিয়ে গেলেও তার বিশ্বস্ত সহযোগী, শ্রমিক লীগ নেতা মোফাজ্জল হোসেন বাবুর্চি এখনো নিকুঞ্জ এলাকায় বহাল তবিয়তে রয়েছেন। আছে দাপটও। এলাকাবাসীর কাছে এটি একটি বিস্ময়কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে! এবং সেই সাথে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

মোফাজ্জল হোসেন বাবুর্চি আওয়ামী সরকারের পুরো সময়ে নিকুঞ্জ এলাকায় অটোরিকশার লাইনম্যান এবং নান্নুর ক্যাশিয়ার ছিল। সেসময় প্রতিটি অটোরিকশা থেকে প্রতি মাসে ২০০০ টাকা করে চাঁদা তুলতো। প্রায় সাড়ে তিন মাস আগে, গত ৩০ এপ্রিল এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী দোসর এই বাবুর্চি শুরু থেকেই তার আওয়ামী দলবল নিয়ে অটোরিকশা চালানোর জন্য নানাভাবে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে, যা এলাকাবাসীর প্রতি চরম ধৃষ্টতা।

নিকুঞ্জ টানপাড়া বা জামতলায় অটোরিকশার যেসব মালিক আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন, তারা এখনো নিকুঞ্জে অটোরিকশা চালানোর অলীক স্বপ্ন দেখছেন। প্রশ্ন হলো, কার বা কাদের ইশারায় তারা এই দিবাস্বপ্ন দেখছেন?

Related Article