০৩ সেপ্টেম্বর, ২০২৫
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে দুইটি পৃথক আয়োজেনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান প্রথক দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।
মির্জাপুর আসন থেকে মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং সহসংস্কৃতিক সম্পাদক ও ঢাবির মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান (সাঈদ-সোহরাব) অনুষ্ঠান দৃইটির নেতৃত্ব দেন।
বুধবার দুপুর বারোটায় মির্জাপুর কলেজ মাঠে উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আবুদর রউফের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্টান আয়োজন করে উপজেলা বিএনপি।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জাপুর আসনের মনোনয়ন প্রত্যাশি সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের উপজেলা সাধারন সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম মহসীন প্রমুখসহ অঙ্গদলের নেতৃবৃন্দ।
অপর দিকে বেলা সাড়ে এগারটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জোহরবাড়ি মোড়ে পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর আসনের মনোনয়ন প্রত্যাশি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক ও ঢাবির মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান ।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআরডির সাবেক সহসভাপতি হাজি সোহরাব, লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন রনি, কৃষকদলের আহবায়ক জাহাঙ্গীর মৃধা, প্রকৌশলী হাসান উদ্দিন প্রমুখসহ অঙ্গদলের নেতৃবৃন্দ। পরে দুটি পৃথক মিছিল মির্জাপুর উপজেলার গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্খায় দেখা গেছে। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পৃথক মঞ্চে অনুষ্টিত হওয়ায় সাধরণ নেতা কর্মিরা শিবিরে বিভক্ত হয়ে পড়েছে।
Good news
Good