০৭ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বিশিষ্ট সাংবাদিক জনাব রুহুল আমিন গাজীকে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত

২৪ সেপ্টেম্বর, ২০২৪

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: সাংবাদিক নেতার পাশে আমীরে জামায়াত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি, দৈনিক সংগ্রাম-এর চীফ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক জনাব রুহুল আমিন গাজী গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

২৪ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তাঁকে দেখতে হাসপাতালে যান। 

তাঁর সাথে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোঃ সেলিম উদ্দিন ও সাংবাদিক নেতা জনাব শহিদুল ইসলাম।

এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান জনাব রুহুল আমীন গাজীর চিকিৎসার খোঁজ-খবর নেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য তিনি মহান রবের নিকট দোআ করেন এবং দেশবাসীকে দোআ করার আহ্বান জানান।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news