১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতক দোয়ারা আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ

০৮ অগাস্ট, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতক -দোয়ারা আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম গণসংযোগ করেছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চান।

শুক্রবার দিনব্যাপী এই গণসংযোগে তার সঙ্গে ছিলেন জাবা কোরআনিক গার্ডেনের পরিচালক মাওলানা মুহিবুর রহমান উসমান ও ব্যবসায়ী নজরুল ইসলাম।

উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ বাজার, ধারণ নতুন বাজার, জাউয়া বাজার, চরমহল্লা ইউনিয়নের আসাকাচর বাজার, চর চৌরাই বাজার, চরমাধব, মানিকগঞ্জ বাজার, ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও পয়েন্ট এবং শহরের পেপার মিল বাজারে গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট নিজে দেওয়ার মতো একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হওয়ায় আমি প্রার্থী হয়েছি। এখন আর আগের মতো দিনের ভোট রাতে হওয়ার আশঙ্কা নেই। আমি মনে করি, দেশে আর কখনো ডামি নির্বাচন হবে না।”

তিনি আরও বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও ছাতক-দোয়ারার যোগাযোগ ব্যবস্থা উন্নত করে মানুষের আস্থা অর্জন করতে হবে। মানুষের দুর্ভোগ নিরসনের জন্য আমি আগে সড়ক নির্মাণের কাজ করবো, যাতে যোগাযোগব্যবস্থা সহজ হয়। গ্রামীণ জনগোষ্ঠী ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে হলে আগে বাজারগুলোতে স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে এসব উন্নয়ন জরুরি।”

তিনি আরও বলেন, “গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন, জাউয়া বাজার ইউনিয়ন, চরমহল্লা ইউনিয়ন, উত্তর খুরমা ইউনিয়ন ও ছাতক সদর ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল দশা। আমি নির্বাচিত হলে প্রথমেই যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করবো।”

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good