১২ ফেব্রুয়ারী, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতক -দোয়ারার কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন সুষ্ট হচ্ছে
ছাতক - দোয়ারার কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন শুষ্ট হচ্ছে।
সুনামগঞ্জের ছাতক -দোয়ারাবাজার আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেরদিন বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন শুষ্ট হচ্ছে।
দাবি করে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন আমরা এমন একটি নির্বাচন চেয়েছিলাম।যেন উৎসব মোখর পরিবেশে শান্তি পূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কিন্তু আওয়ামী লীগের সম্বর্থক ও ভোটার উপস্থিতি কম থাকায় আমরা শঙ্কা প্রকাশ করছি। ছাতক পৌর শহরের তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোগল পাড়া মাদ্রাসা, মন্ডলী ভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়,চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়,বাগ বাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর সরকারি প্রাধমিক বিদ্যালয়,বালিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,বালিউরা মাদ্রাসা, লামাসানিয়া মাদ্রাসা সহ দুই উপজেলার একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে।
বিকেল পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোন সহিংসতা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।
Good news
Good