২৫ এপ্রিল, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতক একতা বালু উত্তোলন ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সভা সম্পন্ন
ছাতক একতা বালু উত্তোলন ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সভা সম্পন্ন।
সুনামগঞ্জের ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহ কারি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন করা হয়েছে।
শনিবার সকালে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সমিতির সভাপতি হাজি আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, সাবেক সভাপতি বাবুল হোসেন শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সমিতির সহ-সভাপতি সোয়েদ হোসাইন, কোষাধ্যক্ষ সাংবাদিক জানে আলম, সাবেক কোষাধ্যক্ষ সমছু মিয়া,সুদীপ কর,সদস্য মাওলানা আব্দুল হক, আব্দুর রহমান,
ছিদ্দেক আলী, হানিফ আলী, মিজানুর রহমান, জামিল মিয়া,বাবুল মিয়া,শাহিন আহমদ, খালেদ হোসেন, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, রায়হান আহমদ,মাহমুদুল হাসান আলেক,ফয়সল আহমদ, কবির আহমদ, দুলাল মিয়া, আলী হোসেন, মুক্তার হোসেন, সুরুজ মিয়া, আব্দছ সোবহান, সুমন মিয়া, আমির হোসেন, কামাল উদ্দিন, ইউনূস আলী, আব্দুল হাকিম, আমিনুর রহমান মুবিন,ডালিম হোসেন, লালু শাহ আল- আমিন,নাজির হোসেন প্রমূখ।
সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয় হিসাব তোলে ধরা হয়,মাসিক সদস্য ফি আদায় সংক্রান্ত আলোচনা ও রয়েলিটি বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য আলহাজ্ব আবদুস সাত্তার বলেন সমিতির কল্যাণে আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে।ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলন - সংগ্রামে মূখ্য ভূমিকা পালন করতে হবে।
নতুন সদস্যরা শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের যে কোন আন্দোলনের ডাকে ঝাপিয়ে পড়তে হবে। আসুন আমরা সমিতির প্রয়োজনে সকলেই এগিয়ে আসি।
Good news
Good