১৩ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার কেরেছে পুলিশ

১২ Jun, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ

ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।


সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হয়ে যাওয়া নবজাতককে চিরুনি অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা যায় গত ৮ জুন বিকেলে উপজেলার সদর ইউনিয়নের আন্ধারী গাওঁ সড়কের পাশ থেকে ৪- ৫ দিন বয়সী একটি (ছেলে)  নবজাতককে উদ্ধার করে অটোরিকশা( সিএনজি)  চালক কাওসার আহমেদ। সে নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করলে হাসপাতাল কতৃপক্ষ উপজেলা সমাজ সেবা অফিসের আওতায় নিলে নবজাতকটিকে দত্তক নিতে ১৩ জন ব্যাক্তি আবেদন করেন। কিন্তু কাওসার আহমেদ গত ১১ জুন হাসপাতাল কতৃপক্ষের ছাড় পত্র না নিয়েই নবজাতককে চুরি করে হাসপাতাল ত্যাগ করে। পরে হাসপাতাল কতৃপক্ষ, সমাজ সেবা অফিস ও পুলিশ প্রশাসন তৎপর হয়ে উঠে নবজাতককে উদ্ধার করার জন্য। 

গোপন সূত্রে খবর পাওয়া যায় নবজাতককে নিয়ে কাওসার ও তার স্ত্রী কল্পনা বেগম নবজাতককে নিয়ে সুনামগঞ্জের শান্তি গঞ্জ উপজেলায় অবস্থান করছে। পরে ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ও শান্তি গঞ্জ থানার এস আই নওবেল সরকারের মাধ্যমে ছাতক থানার এস আই ফজলে এলাহী মোবাইল টেকিং করে নানা স্থানে অভিযান চালিয়ে শান্তি গঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাদউল্লাহ পুর (মানিক পুর) গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে কাওসার আহমেদকে আটক করে পুলিশি জিজ্ঞাসাবাদের মাধ্যমে কাওসার শিকার করে নবজাতককে নিয়ে তার স্ত্রী কল্পনা বেগম ছাতকে অবস্থান করছে।

 কাওসারের তথ্যের ভিত্তিতে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা বাজার জামে মসজিদের পাশে কাওসারের নানার বাড়ি সৈইদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার ভোর রাতে  কল্পনা বেগমের কাছ থেকে নবজাতককে উদ্ধার করে পুলিশ। পুলিশের মাধ্যমে নবজাতক দত্তক নেয়ার আবেদন কারি ফয়সল আহমদের স্ত্রী রোকসানা বেগমের তত্ত্বাবধানে আবারও ছাতক হাসপাতালে ভর্তি করা হয় নবজাতককে। এব্যয়াপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নুসরাত আরিফিন জানান আমরা নবজাতক কে উপজেলা সমাজ সেবা অফিসের আওতায় দিয়া দিছি।উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান জানান নবজাতকটি আজ শুক্রবার বিকেলে আবেদন কারি একজনকে বুঝিয়ে দেয়া হবে। ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর জানান অত্যান্ত চ্যালেঞ্জের মাধ্যমে দুই থানার পলিসি অভিযানে উদ্ধার করা হয়েছে নবজাতককে।দ্রুত কারও দায়িত্বে দেওয়া উত্তম হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন জানান আমরা একটি বোর্ড গঠন করে আবেদন কারি দের মধ্যে যে যোগ্য তাকে দেয়া হবে নবজাতক।


 


 


 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good