২৩ Jun, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতক - কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
ছাতক - কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।
সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানি গঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়াল গাওঁ - আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক স্থানে নির্মানাধীন সেতুর সংযোগ সড়ক বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানির নিচে তলিয়ে যাওয়ায়।
সড়কটি উঁচু করনের দাবিতে এলাকা বাসীর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে সংযোগ সড়কে ইসলাম পুর ইউনিয়ন বাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য রাখেন ইসলাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সূফি আলম সোহেল।
ব্যবসায়ী সুলতান আহমদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি আবুল হাসান, ভিশন ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক ও ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য নাজমুল হাসান জুয়েল, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক, ব্যবসায়ী নূরুল হক, আমিরুল হক, ফরিদ আহমদ, ব্যবসায়ী জানে আলম, হাফিজ সুহেল আহমদ প্রমূখ।
প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য এডভোকেট সূফি আলম সোহেল বলেন দুই উপজেলার মানুষের যাতায়াতের জন্য শতকোটি টাকা ব্যয়ে নির্মানাধীন এ সেতুটি অকেজো হয়ে পড়বে যদি এর সংযোগ সড়কটি ৭-৮ ফুট উঁচু করে নির্মান না করা হয়।
উপজেলা প্রকৌশলীর অফিস সহ সরকারের নানা দপ্তরে সড়ক উঁচু করনের দাবি জানিয়েও কোন কাজ হচ্ছে না। ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে তার ইচ্ছা মত কাজ করে যাচ্ছে। সামান্য পানিতে যদি এ সড়ক ডুবে যায়। এলাকাবাসীর কোন কাজে আসে না তা হলে কার স্বার্থে এ সড়ক নির্মান করা হচ্ছে। প্রয়োজন আমরা বৃহত্তর আনদোলনে যাব।
Good news
Good