০৫ ফেব্রুয়ারী, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতক ও দোয়ারা বাজারে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ
ছাতক ও দোরাবাজারে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ।
সুনামগঞ্জের ছাতক ও দোয়ারা বাজারের বিভিন্ন এলাকায় লাঙ্গলের গণসংযোগ সম্পন্ন করা হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম তৃনমুল পর্যায়ে আরও জোরদার করতে ও লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করতে কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলমের আহবান।মঙ্গলবার সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর বাজারে এক গণসংযোগ করেন।
পার্টির তৃণমূলের কর্মি ও স্বমর্থক দের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন আমরা এখন মানুষের কাছে ভোট চাইবো পল্লী বন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের আমলের উন্নয়ন কাজ আরও তরান্বিত করার জন্য ।
আমাদের আগে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। তৃণমূল পর্যায়ে এরশাদ সৈনিক দের মধ্যে জাতীয় পার্টির গুরুত্ব তোলে ধরতে হবে। এরশাদ আমলের উন্নয়ন সম্পর্কে মানুষের মধ্যে প্রচার প্রচারনা বাড়াতে হবে। তবেই তৃণমূল জাতীয় পার্টির স্বমর্থক ও নেতা কর্মিরা আরও উজ্জীবিত হয়ে উঠবে।
প্রতিটি গ্রামে আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের স্বমর্থক রয়েছে। আমরা তাদের কাছে যেতে পারলে পার্টি আবারও ঘুরে দাঁড়াবে।তখনই আসন পুনরুদ্ধারে আমরা সক্ষম হব।সকলের আন্তরিকতা ও সহযোগিতায় পার্টির কার্যক্রম এগিয়ে নিতে হবে। বিগত দিনের ভূলভ্রান্তি ত্রুটিবিচ্চুতি পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আসুন আমরা সকল ভেদাভেদ ভূলে ঐক্য বদ্ধ ভাবে কাজ করে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাই।তিনি দোয়ারা বাজারের বাংলাবাজার ইউনিয়নের হক নগর বাজার, বাঁশতলা,জুম গাঁও,চৌধুরী পাড়া, কলাউড়া, মার্কেট বাজার, বোগলা বাজার ও সুরমা ইউনিয়নের টেংরা বাজারে গণসংযোগ করেন। আলহাজ্ব জাহাঙ্গীর আলম জুমগাঁও এলাকার পাহাড়ি উপজাতি গারো সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলে তাদের বিভিন্ন দাবিদাওয়া বিষয়ে জানেন।
গণসংযোগ কালে আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সাথে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, সেচ্ছা সেবক পার্টি নেতা মোহাম্মদ আলী মিলন,গিয়াস উদ্দিন, সেচ্ছা সেবক পার্টি নেতা আবু তাহির প্রমূখ।
Good news
Good