০২ Jul ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতক পৌর সভায় ফোর লেন সড়ক উন্নয়ন কাজের স্থান পরিদর্শন করলেন এমপি মিলন

০২ Jul, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতক পৌর সভায় ফোর লেন সড়ক উন্নয়ন কাজের স্থান পরিদর্শন করলেন এমপি মিলন

ছাতকে পৌর সভায়  ফোরলেন সড়ক উন্নয়ন কাজের স্থান পরিদর্শন করলেন -- এমপি মিলন।

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ১০০ কোটি টাকা ব্যয়ে ফোরলেন সড়ক সহ সিলেট- ছাতক-দোয়ারাবাজার সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ছাতক বাজার পর্যন্ত ২৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ শীঘ্রই শুরু হচ্ছে। বৃহস্পতিবার উন্নয়ন কাজস্থল পরিদর্শন করেছেন, সুনামগঞ্জ-৫,ছাতক -দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। পরিদর্শন কালে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, উপ বিভাগীয় প্রকৌশলী 
(সওজ-ছাতক) শাহাদাৎ হোসেন, সুনামগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলী সাজিদুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শাহ শফিকুল আলম মতি, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, পৌরবিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, শামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন,
আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ,এস এম লায়েক শাহ, তানিমুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, বিএনপি নেতা মেহেদী হাসান সোনা মিয়া, তাজুল ইসলাম, আলী হোসেন মানিক,পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদার, যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম, জেলা স্বেচ্ছা সেবক দল নেতা বাহা উদ্দিন শাহী, উপজেলা যুগ্ম আহবায়ক তোফায়েল খান বিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ  সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক  সাধারণ সম্পাদক আব্দুল মোনেম মামনুন, বিএনপি নেতা আজর আলী মেম্বার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমেদ, যুবদল নেতা জয়নাল আবেদীন রফিক, নোমান ইমদাদ কানন, মানিক মিয়া, মজনু মিয়া, সালেহ আহমেদ, বদরুল আলম, ছাত্রদলের মাহবুব আহমদ, ইমদাদুল হক ইমন, আব্দুল বাকি মুহিত, সাচ্ছা আবেদীন, শরিফ উদ্দিন মাহিব, শাহেদ ইয়াসিন, শাহ সোনা আলী, লাভলু তালুকদার, আল আমিন তাশরিফ, গোলাম দস্তগীর জীবন, মাহদি উল আলম, নিজাম উদ্দিন, ব্যবসায়ী সাইদুল আলম মধু, রিয়াজ আহমেদ রাজু, স্বপন চৌধুরী সহ বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন।

এ সময় কলিম উদ্দিন আহমেদ মিলন সড়ক উন্নয়ন কাজটি অতি দ্রুত সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসার জন্য মাননীয়  প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্ট  সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ছাতক পৌর সভায়  অভ্যন্তরে সৌন্দর্য্য বর্ধন সহ ১০০কোটি টাকা ব্যয়ে ফোরলেন সড়ক নির্মাণ ও গোবিন্দগঞ্জ থেকে ছাতক পর্যন্ত সড়ক প্রশস্থ করণে ১৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ ছাড়াও দুইটি ব্রিজ সহ ছাতক দোয়ারাবাজারের উন্নয়নে আরো ২৫০ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
সাকির আমিন 
ছাতক , সুনামগঞ্জ 
০২-০৭-২০২৬
০১৭১৪৪২৮৭২৫

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good