২৩ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতক সিমেন্ট কারখানায় চুরি। শ্রমিক দের দাবি রহস্য জনক ঘটনা

২২ ফেব্রুয়ারী, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতক সিমেন্ট কারখানায় চুরি শ্রমিক দের দাবি রহস্য জনক ঘটনা

ছাতক সিমেন্ট কারখানায় চুরি
শ্রমিক কর্মচারিদের দাবি রহস্য জনক ঘটনা।
 

সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের পিডি অফিসে চুরির ঘটনা ঘটেছে।শ্রমিক কর্মচারিদের দাবি কারখানার বিগত দিনের প্রায় দেড় হাজার কোটি টাকার নির্মান কাজের অনিয়ম দুর্নীতির নথি গায়েব করতে। 

একটি রহস্য জনক চুরির ঘটনা সাজানো হয়েছে। কোম্পানির জেনারেল ম্যানেজার (জিএম)প্রশাসন কামরুজ্জামান শেখ জানান বৃহস্পতিবার অফিস সময় শেষে রুম তালা দিয়ে গেলে।

রোববার সকালে অফিস খোলে দেখা যায় টেবিলের উপরে থাকা বিকল একটি ল্যাপটপ ও একটি সিলিং ফ্যান খোলে  নিয়ে যায় চুরেরা।

এছাড়া বাথরুমের কিছু  যন্ত্র পাতি ও খোলে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে অফিস বন্ধ থাকা অবস্থায় বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে চুর ডুকে এসব নিয়ে যায়।

ছাতক সিমেন্ট কোম্পানির কালেক্টিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) সাধারণ সম্পাদক শফি উদ্দিন জানান যেভাবে বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে চুর ডুকেছে দেখানো হয়েছে । তা কিছুতেই সম্ভব নয়। এটা একটি রহস্য জনক ঘটনা মনে হচ্ছে।কতিপয় দুর্নীতি বাজ কর্মকর্তারা কারখানা কে নিয়ে তামাশা শুরু করেছেন।

রোববার সকালে সরেজমিন তদন্ত করে ছাতক থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আব্দুল জলিল জানান প্রাথমিক তদন্তে চুরি হয়েছে ধারণা করা হচ্ছে। আমরা চুরদের খোঁজ বের করে আইনানুগ ব্যবস্থা নেব।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good