০৯ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে দেয়াল ঘড়ি প্রতীকের স্বমর্থনে গণ মিছিল

০৮ ফেব্রুয়ারী, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে দেয়াল ঘড়ি প্রতিকের স্বমর্থনে গণ মিছিল

ছাতকে দেওয়াল ঘড়ি সমর্থনে গণমিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত। 

ছাতকের গোবিন্দগঞ্জে দেওয়াল ঘড়ি প্রতিকের সমর্থনে গণমিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ আসর গোবিন্দগঞ্জে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে গোবিন্দগঞ্জ চত্তরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারাবাজার আসনের খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল কাদির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, আখতার হুসাইন আতিক, লন্ডন মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমদ, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ,

দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক, ইসলামী আন্দোলনের এ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি হাফেজ হুসাইন আল হারুন, খেলাফত মজলিস ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন প্রমূখ। 

এদিকে, হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল কাদির এর দেওয়াল ঘড়ি প্রতিকের সমর্থনে বেলা ২টায় উপজেলার জাউয়াবাজার আর সাড়ে ৩টায় ধারণবাজারে পৃথক ভাবে মিছিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good