১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে দেয়ালঘড়ি প্রতীকের সমর্থনে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

১৫ অগাস্ট, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে খেলাফত মজলিসের স্বমর্থনে খেলাফত মজলিসের মতবিনিময় সভা।

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের মণ্ডলীভোগ লাল মসজিদের পাশে খেলাফত মজলিসের অস্থায়ী কার্যালয়ে ছাতক উপজেলা ও পৌর শাখা এবং দোয়ারাবাজার উপজেলা খেলাফত মজলিসের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন ও পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক কে. এম. সুলাইমান তালুকদারের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, মাওলানা নূরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসাইন আতিক, মাওলানা কামাল আহমদ, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ, দোয়ারাবাজার উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মঈনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাইদ, পৌর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্কর, হাফিজ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমিন, মাওলানা মঞ্জুর রহমান, জেলা যুব মজলিসের সভাপতি মোশাহিদ আলী, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, হারুন অর রশিদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের দেশে আগমন উপলক্ষে ২৯ আগস্ট সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়ে মোটরশোভাযাত্রার মাধ্যমে তাকে ছাতক শহরে আনার পরিকল্পনা রয়েছে। দলীয় প্রতীক দেয়ালঘড়ি-এর সমর্থনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good