২০ সেপ্টেম্বর, ২০২৫
সাকির আমিন,
ছবি: ছাতকে হাবিব উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার করায় প্রতিবাদ সভা
ছাতকে হাবিব উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার করায় প্রতিবাদ সভা।
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের তাতিকোনা মহল্লার হাবিব উল্লাহ জামেয়া ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ আলী হোসেনের বিরুদ্ধে অপপ্রচার করায় এর প্রতিবাদে মাদ্রাসা প্রাঙ্গনে এলাকা বাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, গাবুর গাওঁ দারুল কোরআন দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কবির আহমদ লতিফি, মতিনিয়া শহিদিয়া হুফ্ফাজুল কোর আান বোর্ডের সভাপতি মাওলানা আব্দুল গফফার আল- হাসান, সিরাজামমুনিরা তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারি আবুল হোসেন, বিশিষ্ট মূরব্বি আয়না মিয়া, খলিলুর রহমান মানিক, ব্যবসায়ী মিজানুর রহমান জাবেদ, বিশিষ্ট মূরব্বি গোলাম কিবরিয়া আজাদ, ইশাদ আলী,রাইটার সামছ উদ্দিন, সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসাইন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লাল মিয়া, সাইফুল আলম, শফিক মিয়া, সৈয়দ শরিফ উদ্দিন, আব্দুল কাদির, আকিল আলী, কবিরুল হাসান আঙ্গুল, ফিরোজ আলী,জুবেদ মিয়া,জাহির মিয়া,সজীব আলী, লুৎফর রহমান, হাফিজ ফখরুল আলম,কামরুল ইসলাম, রফিকুল ইসলাম নাইম,নজরুল আলম তালুকদার, আশিক আলী, চেরাগ আলী, আনফর আলী, ফারুক মিয়া, শামসুদ্দিন আহমদ ভূইয়া, আলী আহমদ বাবুল মিয়া প্রমূখ।সভায় পাঁচ গ্রামের মূরব্বি দের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়। যেন সকলের অংশ গ্রহনে এঘটনার নিষ্পত্তি ও মামলার বিষয়ে আরো বিশদ আলোচনার মাধ্যমে বিষয়টির সিদ্ধান্তে পৌঁছানোহয়।
Good news
Good