১২ এপ্রিল ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে হাজি রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এম পি মিলন

১১ এপ্রিল, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে হাজি রইছ আলী উচ্চ বিদ্যালয়ে এমপি মিলন

ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে 
এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন  ||

ডেস্ক নিউজঃ 
ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে  তাঁকে  ফুলেল শুভেচ্ছা  জানানো হয় । 
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক অবস্থা,পাঠদান কার্যক্রম এবং অবকাঠামোগত পরিস্থিতি ঘুরে দেখেন।

বিদ্যালয় পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটি  আয়োজিত এক  সভায় প্রধান অতিথির বক্তব্যে  কলিম 
উদ্দিন আহমেদ মিলন এমপি বলেন,বিদ্যালয়ে দেড় কোটি টাকা ব্যয়ে ৪ তলা ফাউন্ডেশনের একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হবে। ভবনের সাথে ফার্নিচার ও দেওয়া হবে। তিনি বিদ্যালয়ের মাঠ ভরাটের আশ্বাস প্রদান করে ২০ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মাণের  ও  ঘোষণা দিয়েছেন।এ ছাড়া এলাকার দুইটি সরকারি প্রাথমিক  বিদ্যালয়  ২ টি ভবন নির্মাণের ও ঘোষণা দেন এবং একটি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করণের জন্য তিনি চেষ্টা করবেন বলে আশ্বস্থ করেন ।

পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা হাজী আজিজুর রহমানের সভাপতিত্বে এবং  বিদ্যালয়ের  শিক্ষক, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইকবাল  হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের  নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান,নজরুল ইসলাম,

ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির  সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল,যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি,যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক,সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন,

পৌর যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, ছাতক ইউনিয়ন মল্লিকপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন,নোয়ারাই ইউনিয়ন বিএনপির আহবায়ক ইমতিয়াজ আলী,সাবেক সভাপতি সালেহ আহমদ,উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন,

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, ইঞ্জিনিয়ার সোহেল আহমদ,যুবদল নেতা গোলাম মোস্তফা সহ নেতৃবৃন্দ। সভায়  পবিত্র কোর আন তেলাওয়াত করেন শিক্ষার্থী তানভীর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জ 
এর উপ- সহকারী প্রকৌশলী তাহের হোসেন,হাজী নুরু মিয়া তালুকদার, মুহিবুর রহমান,রাকিবুর রহমান, সাজ্জাদ মিয়া তালুকদার, আব্দুন নুর, হাজী সুরুজ মিয়া,ছালিক মিয়া তালুকদার,আহমদ আলী,হাজী তেরা মিয়া,হাজী বাবুল মিয়া,

আবু ইউসুফ,নুর মিয়া মেম্বার,ফারুক আহমেদ মেম্বার আবুল খয়ের মেম্বার আমির আলী,কালা মিয়া,আহাদ আলী,কামাল মিয়া,সাইদুর রহমান,কামাল উদ্দিন,কুতুব উদ্দিন,আব্দুল কাইয়ুম,বদরুল আলম,দেলোয়ার হোসেন,হোসাইন আহমেদ,রুমান আহমেদ  তালুকদার  প্রমুখ। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good