০১ ডিসেম্বর, ২০২৫
সাকির আমিন,
ছবি: ছাতকে ইসলাম পুর ইউনিয়ন পরিষদে গণশুনানি ও ওয়ার্ড সভা অনুষ্ঠিত
ছাতকে ইসলামপুর ইউনিয়ন পরিষদের গণশুনানি ওয়ার্ড সভা অনুষ্ঠিত।
সুনামগঞ্জের ছাতকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, ঘুষ ও দূর্নীতিমুক্ত স্থানীয় সরকার প্রশাসন গড়ে তুলতে এবং জনসম্পৃক্ততার মাধ্যমে জনবান্ধনব টেকসই উন্নয়নের লক্ষ্যে
১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৭নং ওয়ার্ডের গণশুনানি ও উন্মুক্ত ওয়ার্ড সভা সোমবার সকালে স্থানীয় উত্তর গনেশপুরে অনুষ্ঠিত হয়।
৭ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও দক্ষিণ গনেশপুর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি মুহিবুল হাসান খালেদ এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক দোয়ারা ফাউন্ডেশন ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ড মেম্বার ছালিক মিয়া, ৫ নং ওয়ার্ড মেম্বার সিরাজ মিয়া, ব্র্যাক কর্মকর্তা শাহ আলম ।
বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি শফিক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী গোলাপ মিয়া, মধ্য গনেশপুর মন্দির কমিটির সেক্রেটারি বাবু নেপুর দাস প্রমুখ।
সভায় শত শত নাগরিকের উপস্থিতিতে উন্মুক্ত প্রশ্ন, অভিযোগ ও পরামর্শ গ্রহণ করা হয়। এছাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম জনসম্মুখে উপস্থাপন করা হয়।
Good news
Good