০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / শিক্ষা

ছাতকে জাবা ইংলিশ এন্ড কম্পিউটার লার্নিং সেন্টারের কোর্স সমাপনী ও সনদ পত্র বিতরণ

১৬ জানুয়ারী, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে জাবা ইংলিশ এন্ড কম্পিউটার লার্নিং সেন্টারের কোর্স সমাপনী ও সনদ পত্র বিতরণ।

ছাতকে জাবা ইংলিশ এন্ড কম্পিউটার লার্নিং সেন্টারের কোর্স সমাপনী ও সনদ পত্র বিতরণ।

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ জাবা ইংলিশ এন্ড কম্পিউটার লার্নিং সেন্টারের ৩ মাস ও ৬ মাস মেয়াদি কোর্স সমাপনী ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। 

শুক্রবার বিকেলে লার্নিং সেন্টারের পরিচালক জেলার শ্রেষ্ট শিক্ষক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য ডা.করুনা সিন্ধু রায়,শিক্ষক আকল মিয়া,কবির আহমদ, ইন্জিনিয়ার আবু ইউসুফ মোহাম্মদ  ইব্রাহিম , অভিভাবক ফারুক আহমদ, তোফায়েল খান বিপন,লার্নিং সেন্টারের শিক্ষক মাহমুদা বেগম,সুমাইয়া আক্তার।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাজেদা খানম রুহি,মুনতাহা আফরিন জেনিথ, মরিয়ম আলম প্রমূখ।অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন হাফিজ শিহাব উদ্দিন ও গীতা পাঠ করেন দেবজানী রায়।

শিক্ষার্থীদের মধ্যে সনদ পত্র ও পুরু্ষ্কার বিতরণ করেন লার্নিং সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম। 

এদিকে মন্ডলীভোগ লাল মসজিদে জুম্মা নামাজের আগে মুসল্লী দের উদ্দেশ্য বক্তব্য রাখেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

এছাড়া তার মাতাপিতার রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিলে অংশ গ্রহন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদ পার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049