২৫ সেপ্টেম্বর, ২০২৪
সাকির আমিন,
ছবি: ছাতকে জাহিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিককে শোকজ করা হয়েছে
সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের জাহিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিককে শোকজ করা হয়েছে।
জানা যায় মুজিবুর রহমান নামে বিদ্যালয়ের একজন অভিভাবক সদস্য ই-মেইলর মাধ্যমে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। অভিযোগে বলা হয়েছে প্রধান শিক্ষক আব্দুল মালিকের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি ১৬ সেপ্টেম্বর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
ফলে শিক্ষার্থীদের পাঠ দান ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয়টি অরক্ষিত হয়েপড়েছে।বিষয়টি গুরুত্ব দিয়ে ২৫ সেপ্টেম্বর বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না দুই দিনের মধ্যে শোকজের জবাব চেয়ে একটি নোটিশ জারি করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না জানান এ নিয়ে তার বিরুদ্ধে দুটি শোকজ করা হয়েছে এর আগে অনিয়ম দুর্নীতির অভিযোগের জন্য শোকজ করা হয়েছিল। প্রধান শিক্ষক আব্দুল মালিকের সেল ফোনে কল দিলে তিনি ফোন ধরেননি।
Good news
Good
wonderful news