০৩ সেপ্টেম্বর, ২০২৫
সাকির আমিন,
ছবি: ছাতকে খেলাফত মজলিসের এমপি পদ প্রার্থী আব্দুল কাদিরের গণসংযোগ।
ছাতকে খেলাফত মজলিসের এমপি পদ প্রার্থী আব্দুল কাদিরের গণ সংযোগ।
সুনামগঞ্জের ছাতক- দোয়ারার খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিন ব্যাপী গণ সংযোগ করেন শহরের লাফার্জ মাদ্রাসা, নোয়ারাই মাদ্রাসা, পাটিভাগ মাদ্রাসা, চরভাড়া মাদ্রাসা, কাড়ইল গাঁও মাদ্রাসা, লক্ষিবাউর মাদ্রাসা ও হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়।গণ সংযোজন কালে এমপি পদ প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সাথে ছিলেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসাইন, পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক কে এম সুলাইমান তালুকদার, সহ-সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা এখলাছুর রহমান, সহ- সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্কর, হাফিজ সিদ্দিকুর রহমান,
সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মঞ্জুর রহমান চৌধুরী, প্রশিক্ষন সম্পাদক মাওলানা আসাদ আহমদ, উপজেলা ছাত্র মজলিসের সাবেক সভাপতি আবু সালেহ, মাওলানা ইছহাক আহমদ।
এছাড়া বিভিন্ন প্রতিষ্টান প্রধানগনের মধ্যে উপস্থিত ছিলেন নোয়ারাই মাদ্রাসার মুহতামিম মাওলানা তাজুল ইসলাম, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা কবির আহমদ, রেজাউল করিম রাজা,রেজাউল করিম রাসেল, অপূর্ব বিশ্বাস, ইকবাল হোসেন, জামিল আহমদ, আলিম উদ্দিন, মনিরুল ইসলাম, সেলিনা পারভিন, মারুফা বেগম হালিমা সাদিয়া, পাটিভাগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আশরাফুল হক সুমন, চরভাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদ আহমদ প্রমূখ।
পরে লক্ষিবাউর বাজারে জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইনের সভাপতিত্বে ও পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক কে এম সুলাইমান ও হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্করের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় প্রধয়ন অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদ প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির।