১০ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

ছাতকে খেলাফত মজলিসের সংসদ সদস্য পদ প্রার্থী আব্দুল কাদিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

০৬ সেপ্টেম্বর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে খেলাফত মজলিসের সংসদ সদস্য পদ প্রার্থী আব্দুল কাদিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

ছাতকে খেলাফত মজলিস সংসদ সদস্য পদ প্রার্থী আব্দুল কাদিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ।

সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারা আসনের খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের দেয়াল ঘড়ি প্রতীকের স্বমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

শনিবার দিন ব্যাপী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের নিজ এলাকা গোবিন্দগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণী অনুষ্ঠানে হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সাথে ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত, সিনিয়র সহ- সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাই,সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ, সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান,

প্রশিক্ষন সম্পাদক মাওলানা আসাদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মঞ্জুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা ছালেহ আহমদ, ইয়াহইয়া খান মাহবুব, মাওলানা আইন উদ্দিন সুজন,মাওলানা আমির উদ্দিন, মাওলানা লুৎফর রহমান, হাফিজ হারুনুর রশিদ, হাফিজ আমির আলী প্রমূখ।

গণসংযোগ কালে হাফিজ মাওলানা আব্দুল কাদির বলেন ইনসাফ ও ন্যায় প্রতিষ্টার জন্য খেলাফত মজলিস মনোনিত দেয়াল ঘড়ি প্রতীকে  আমাকে ভোট দিলে  একজন দক্ষ ও সচেতন নাগরিকের মতামত প্রতিষ্টিত হবে। বৈষম্য হীন সমাজ গঠনে খেলাফত মজলিসের দেয়াল ঘড়ির কোনো বিকল্প নেই।

Related Article