১২ অক্টোবর, ২০২৫
সাকির আমিন,
ছবি: ছাতকে করব জিয়ারত রত অবস্থায় মুসল্লী দের উপর হামলা আহত ৫ জন
ছাতকে কবর জিয়ারত রত অবস্থায় মুসল্লী দের উপর হামলা আহত ৫ জন।
সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ছত্রিশ কালিপুর গ্রামে জুমার নামাজ শেষে মুসল্লীরা কবর জিয়ারত করতে গেলে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায় সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে দুলু মিয়ার সাথে একই গ্রামের নূুর ইসলামের ছেলে মুজাক্কিরের পরিবারের লোকজনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত শুক্রবার জুমার নামাজ শেষে থানায় অভিযোগকারি আব্দুল আউয়াল তার নাতি মিজানের পিতার কবর জিয়ারত করতে গেলে কোনকিছু বুঝেউটার আগেই মুজাক্কির, জয়নাল ও তোফায়েল দেশীয় অস্ত্র শস্ত্র দা,রামদা ও ডেগার নিয়ে সংঘবদ্ধভাবে হামলা করে। এতে ইমন মিয়া ও দুলু মিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা ঘটনাস্থল হতে উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।
অভিযোগ কারি আব্দুল আউয়াল জানান জুমার নামাজ শেষে মুসল্লীদের নিয়ে কবর জিয়ারত করতে গেলে প্রতিপক্ষ জয়নাল মিয়ার লোকজন আমাদের উপর হামলা করে।
এছাড়া আমাদের বাড়ি ঘরদুয়ার ও দোকানে হামলা করায় আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাইছি।অভিযুক্ত মুজাক্কির হামলার ঘটনা অস্বীকার করে বলেন আমরা কোন হামলা করিনি।
সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াদুদ জানান ঘটনাটি পরিপূর্ণ অবহিত হলে দু'পক্ষকে নিয়ে বসবো।।ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান ঘটনাটি সম্পর্কে আমি জেনেছি আইনানুগ ব্যবস্থা নেব।
Good news
Good