১৬ Jun, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে কৃষির সার্বিক সমস্যা দূরীকরণের লক্ষ্য প্রশিক্ষন প্রাপ্ত কৃষক দের উপস্থিতিতে আলোচনা সভা সম্পন্ন
ছাতকে কৃষির সার্বিক সমস্যা দূরীকরণের লক্ষে প্রশিক্ষন প্রাপ্ত কৃষক দের উপস্থিতিতে আলোচনা সভা সম্পন্ন
ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিব অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষন প্রাপ্ত ১৮০ জন কৃষক- কৃষাণীর উপস্থিতিতে কৃষির সার্বিক সমস্যা দূরীকরণের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক, ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ অমর ফারুক। জেলা বিএনপি নেতা আব্দুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান।
এসময় উপস্থিত কৃষকরা প্রশিক্ষনে তাদের অর্জন ও মাঠে অবিজ্ঞতা এবং সফলতার কথা তুলে ধরেন।
এসময়, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সোহরাব উদ্দিন, উপসহকারী কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, আশরাফুল হক, মিল্লত হোসেন, সুয়েব আহমদ, জসিম উদ্দিন দূর্জয়, বিদ্যুৎ তালুকদার, মাশরুফ আহমদ, আমিসুর রহমান, জহিরুল ইসলাম, ছাদেক আহমদ, লায়েক উদ্দিন, ফাতেমাতুজ জহুরা, হাজেরা বেগম, ও চন্দন কুমার প্রমূখ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, উপজেলা জামে মসজিদে ইমাম মাওলানা আমিন উদ্দিন। ##
সাকির আমিন
ছাতক, সুনামগঞ্জ
১৬-০৬-২০২৬
০১৭১৪৪২৮৭২৫
Good news
Good