১৫ জানুয়ারী, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে কৃষক প্রশিক্ষন ও ধানের চারা রোপন যন্ত্র বিতরণ
ছাতকে কৃষক প্রশিক্ষন ও ধানের চারা রোপন যন্ত্র বিতরণ।
সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষন ও ধানের চারা রোপন যন্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ২০২৫-২৬ অর্থবছরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সী এসিস্টেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় সত্তর শতাংশ ভর্তুকি মূল্য কৃষক গ্রুপের মাঝে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র বা ধান রুপন যন্ত্র বিতরণ করা হয়েছে।
কৃষক প্রশিক্ষনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার উপ- পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, মিল্লাত হোসেন, শুভাশীষ শেখর দাশ, আশরাফুল আলম, সুয়েব মাহমুদ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন সামনের দিনগুলোতে যন্ত্র নির্ভর কৃষি এগিয়ে যাবে। তাই সময়ের সাথে আগামীর পথে কৃষকেরা যন্ত্রপাতি চালানোয় অব্যস্ত হতে হবে।
আধুনিক চাষাবাদ পদ্ধতির আওতায় ফসল উৎপাদন করে দেশকে এগিয়ে নিতে হবে। খাদ্য উৎপাদনে কৃষক দের ভূমিকা অপরিসীম। কৃষক কৃষাণীরাই পারে খাদ্য ঘাটতি পূরণ করে দেশ ও দেশের মানুষকে সমৃদ্ধ শালী করে গড়ে তুলতে।
Good news
Good