১৩ মার্চ, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন।
ছাতকে লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন।
সুনামগঞ্জের ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলনকে সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ছাতক- দোয়ারার সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন।
গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও নাজমুল হাসান জুয়েল এবং আলী আমজদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শামসুল হক,পরিচালক আমিনুল ইসলাম সেলিম, ছাতক পৌর সভার প্রতিষ্টাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, এডভোকেট রেজাউল করিম তালুকদার,ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সূফি আলম সুহেল,জেলা বিএনপি নেতা আব্দুর রহমান।
এসময় সভায় উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, পৌর সভার সাবেক কাউন্সিলর ও সম্ভাব্য মেয়র পদ প্রার্থী জসিম উদ্দিন সুমেন, ইউপি চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, সাইফুল ইসলাম, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি আবুল হাসান,
হাজি আরিছ মিয়া,রাজনীতি বিদ সৈয়দ আহমদ, জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, ব্যবসায়ী হাজী নিজাম উদ্দিন, শফিকুর রহমান মতি,ইলিয়াস আলী, বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম,ইজাজুল হক রনি,প্রমূখ।
সভা শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন আছাব উদ্দিন ও দোয়া পরিচালনা করেন মাওলানা দ্বীন মোহাম্মদ।
Good news
Good