০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে লাঙ্গল প্রতীকের স্বমর্থনে জাতীয় পার্টির মিছিল ও পথ সভা অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারী, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে লাঙ্গল প্রতীকের স্বমর্থনে জাতীয় পার্টির মিছিল ও পথ সভা অনুষ্ঠিত

ছাতকে লাঙ্গল প্রতীকের স্বমর্থনে জাতীয় পার্টির মিছিল ও পথ সভা অনুষ্ঠিত।

সুনামগঞ্জের ছাতকে লাঙ্গল প্রতীকের স্বমর্থনে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক পথ সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ জাবা মেডিকেল সেন্টারের সামনে এক পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

উপজেলা জাতীয় পার্টি সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহারের সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতি সাধারণ সম্পাদক াজহির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামছুদ্দীন আহমেদ, দোয়ারা বাজার উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ হেলালী,সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাতীয় পার্টির সদস্য মাহবুব আহমদ নিউটন।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, জেলা জাতীয় পার্টি সদস্য জুবেদ আলী, দোবারা বাজার উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, জাতীয় পার্টি নেতা মনির মিয়া, ফয়জুর রহমান, কালা মিয়া, হেলান উদ্দিন, লেচু মিয়া, আমজাদ হোসেন, আব্দুল গণি,চমক আলী প্রমূখ। 

জাতীয় পার্টির নেতা কর্মিরা একটি মিছিল শহর পদক্ষিন করে জাবা মেডিকেল সেন্টারে এসে শেষ হয়। পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন ছাতক- দোয়ারার  জাতীয় পার্টির নেতা কর্মিরা এখন ঐক্য বদ্ধ। লাঙ্গল প্রতীকের স্বমর্থনে এখন গণ জোয়ার সৃষ্টি হয়েছে। 

গ্রামীন জনগোষ্ঠীর অবহেলিত বঞ্চিত মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে না পেরে এখন লাঙ্গলের জন্য অপেক্ষা করছে।লাঙ্গল প্রতীকে আগামী ১২ ফেব্রোয়ারী ভোট দিয়ে সুনামগঞ্জ -৫ আসন উদ্ধার করে জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good