০৬ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

১২ অগাস্ট, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন।

সুনামগঞ্জের ছাতকে “প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব র‍্যালি, শপথ পাঠ, আলোচনা সভা, সনদপত্র ও ঋণ বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার দাশের পরিচালনায় ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া, জেলা বিএনপি নেতা ফারুক আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান এবং ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইদুর রহমান সাইদ, সাইফ উদ্দিন, সফল যুবক হাবিবুর রহমান এবং জুলাই যুদ্ধাহত তামিমের পিতা নূর উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের সিনিয়র উপজেলা ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শক আমিনুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জীতেন বর্মন জয়, জয়দেব চন্দ্র দেবনাথ, কমলেশ চক্রবর্তী অপু, যুব উন্নয়ন সংগঠক জামরুল ইসলাম রেজা, আলী হোসেন প্রমুখ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news