০৯ এপ্রিল, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে নারী দের মধ্যে সেলাই মেশিন বিতরণ করলেন ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা
ছাতকে নারী দের মধ্যে সেলাই মেশিন বিতরণ করলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমা
সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে নারী সমাজের আত্ন কর্মসংস্থান অনবদ্য ভূমিকা রাখবে।
তিনি গতকাল ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ২০২৪ - ২০২৫ অর্থ বৎসরের ৪,০০,০০০/ চার লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে ( ভ্যাট, ট্যাক্স, প্রশিক্ষণ ব্যয় সহ ) ২০ জন নারীকে দুইমাস প্রশিক্ষণ শেষে ২০ টি সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল এর সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার জনাব সাজ্জাদুর রহমান, জনাব ময়না মিয়া, জনাব বাহার উদ্দিন, জনাব সিরাজ মিয়া, জনাব ছালিক মিয়া, সংরক্ষিত ওয়ার্ড মেম্বার জনাবা রাহেনা বেগম, জনাবা হাজেরা বেগম প্রমুখ।
Good news
Good