১০ এপ্রিল ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত

০৯ এপ্রিল, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত

ছাতকে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত।

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগেে বাংলা নববর্ষ ১৪৩৩ সনের পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এক প্রস্ততি মূলক সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন,উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান,উপজেলা প্রশাসনি কর্মকর্তা রহিছ উদ্দিন, 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, উপজেলা যুব উন্নয়ন অফিসের হিসাব রক্ষক কমলেশ সানা, ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ পাল, শিক্ষক হেলালুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, সুর নিকেতন একাডেমির সভাপতি অতীন্দ্র দেবনাথ টুটুল, সংস্কৃতি কর্মি অজিত কুমার দাস, মুকুল কান্তি দে প্রমূখ।

সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিন ব্যাপী নানা আয়োজন করা হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good