৩০ Jul ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে স্কুল ছাত্রী অপহরণ অভিযুক্ত দের খোঁজছে পুলিশ

২৯ Jul, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে স্কুল ছাত্রী অপহরণ অভিযুক্ত দের খোঁজছে পুলিশ

ছাতকে স্কুল ছাত্রী অপহরণ অভিযুক্ত দের খোঁজছে পুলিশ।
ছাতক প্রতিনিধি
 

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের চানপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে ও ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ফাইজা তাছসিন রাদিয়া (১৬)কে অপহরণ করে নিয়ে পালিয়ে যায় ভখাটেরা।

থানায় অভিযোগ সূত্রে জানা যায় গত শনিবার রাত ৮ টায় অপহরণ কারিরা রাদিয়াকে অপহরণ করে ঘর থেকে তুলে নিয়ে যায়। অভিযোগ কারি রাদিয়ার পিতা জামাল উদ্দিন জানান একই ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামের সজ্জাদুর রহমানের ছেলে ইব্রাহিম (২৫) ও শফিক মিয়ার ছেলে নবীর হোসেন (৩৭)এরা দুজনে মিলে শনিবার রাতে রাদিয়াকে একা পেয়ে বসত ঘর থেকে জোর পূর্বক তুলে নিয়ে অটো রিক্সা যোগে পালিয়ে যায়। ইব্রাহিম ও নবীর হোসেন স্কুলে যাওয়া আসার সময় রাস্তায় নানা অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যাক্ত করতো রাদিয়াকে।

এতে সাড়া না দেওয়ায় জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ নিয়ে স্থানীয় মূরব্বি দের মাধ্যমে শালিস বৈঠকে মুচলেকা দিলেও রাদিয়াকে উত্যাক্ত করে আসছিল তারা।এদের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে স্থানীয় লোকজনের।

ছাতক থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত জানান মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ অভিযুক্ত দের খোঁজছে। তাদের মোবাইল টেকিং করে পাওয়া যাচ্ছে না। মামলা না হলেও আইও নিয়োগ করা হয়েছে। পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good