১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে বাগবাড়ি মহল্লা বাসীর প্রতিবাদ সভা

০৪ অক্টোবর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে বাগবাড়ি মহল্লারলা বাসীর প্রতিবাদ সভা


সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বাগবাড়ি মহল্লার মৃত চান মিয়ার ছেলে শাহরিয়ার তারেক ও একই মহল্লার মাসুক মিয়ার ছেলে মীর আমান মিয়া লোমানের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিষ্পত্তি করতে মীর আমান মিয়া লোমান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিলে। অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার কর্মকর্তা দের দিয়ে ভূমি মাপঝোঁক করেন। এসময় বাগবাড়ি মহল্লার পঞ্চায়িতের লোকজন উপস্থিত হয়ে মাপঝোঁক না করতে অনুরোধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামকে।তারা বলেন আমাদের গ্রামের বিষয়টি আমরা  নিষ্পত্তি করেদিব।বাগবাড়ি মহল্লাবাসীর অভিযোগ তিনি (উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম)  মীর আমান মিয়া লোমানের পক্ষ নিয়ে জুর পূবর্ক ঘটনার নিষ্পত্তি করতে চান।একজন লোককে খুশি করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম প্রভাবখাটিয়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনকে মহল্লার ভিতর ডুকিয়ে মহল্লাবাসী দের হমকি ধামকি দেয়ায় আগামী কাল রোববার সকালে মহল্লাবাসীর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামের অপসারণ চেয়ে এক মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে বাগবাড়ি মহল্লার জামে মসজিদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিন বুলির সভাপতিত্বে ও মাসুম আহমেদের সঞ্চালনায় এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহল্লার মূরব্বি হাজী ফজলু মিয়া চৌধুরী, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, রাজু আহমেদ, জসিমউদদীন সালমান, মেহেদী হাসান সোনা মিয়া,শিক্ষক দুলন তরফদার, রজত দেবনাথ। এসময় সভায় উপস্থিত ছিলেন মহল্লার মূরব্বি মাস্টার সোনাফর আলী, হাজী ছালিক মিয়া চৌধুরী রুকন, চান মিয়া চৌধুরী প্রমূখ।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইন অনুযায়ী একটি পক্ষ আমার কাছে অভিযোগ করলে আমি দু'পক্ষকেই নোটিশ দেই।নোটিশ অনুযায়ী আমি পেয়েছি এখানে সরকারি খাস ভূমি রয়েছে। আমি আইনের ভিতরেই কাজ করবো।

সাকির আমিন
ছাতক, সুনামগঞ্জ
তাং ০৪-১০-২০২৫
০১৭১৪৪২৮৭২৫ 


 


 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good