১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী এম তানভীর মজুমদারের যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

২৫ সেপ্টেম্বর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী এম তানভীর মজুমদার যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির  সদস্য, জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের সদস্য ও ছাতকস্থ ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং পৌর বিএনপি নেতা এম তানভীর   মজুমদার সংক্ষিপ্ত  সফরে যুক্তরাজ্যে যাত্রা

উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।ছাতক পৌর বিএনপির উদ্যোগে বুধবার ( ২৪ সেপ্টেম্বর ) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

ছাতক পৌর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান  সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক  শরীফ উদ্দিন মাহিবের পরিচালনায় অনুষ্ঠিত 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান সামছু। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা জাসাসের আহবায়ক  আব্দুল আলীম, ছাতক সদর ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক মেম্বার আজর আলী,পৌর সভার 

৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সৈয়দ জুনেদ আহমেদ,  সংবর্ধিত  অতিথি পৌর বিএনপি নেতা এম তানভীর মজুমদার। বক্তব্য রাখেন পৌর 

 ছাত্রদলের  আহবায়ক সাচ্ছা আবেদীন প্রমুখ।

এ সময়  ছাতক  উপজেলা  ছাত্রদলের  সাবেক  সাধারণ সম্পাদক,যুবদল  নেতা  ফয়জুল আহমদ পাবেল, ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হোসাইন আহমেদ তালুকদার, উপজেলা ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক  দিলোয়ার হোসেন ইমরান,কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ মাহিদ, সহ- সাংগঠনিক সম্পাদক (সাবেক) নিজাম উদ্দিন, ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মাহদী উল আলম,ইশতিয়াক আম্বিয়া রায়হান,তানভীর আহমেদ,ফাহাদ আহমেদ,রবিন আহমদ 

মেহরাব হোসেন ,আহাদ মিয়া,মুজাম্মিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে শামসুর রহমান সামছু বলেন তরুণ ব্যবসায়ী এম তানভীর মজুমদার একজন সৎ ব্যবসায়ী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও বটে।তার যুক্তরাজ্য যাত্রা সফল হোক সুন্দর হোক এই কামনাই করি। দলীয় নেতা কর্মিদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলনের হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good