১৫ জানুয়ারী, ২০২৬
জুয়েল রানা,
ছবি: অতিথিবৃন্দ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি-অটোরিক্সা শ্রমিক দল ১৪ই জানুয়ারি (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টায় এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে প্রধান অতিথিসহ উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান মোঃ অপু তালুকদার শিপলু, উপজেলা যুব দলের সদস্য সচিব মোঃ বাবুল হোসেন, দেলদুয়ার উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ সোহানুর রহমান সোহেলসহ সিএনজি-অটোরিক্সা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা দেশনেত্রীর অবদান স্মরণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Good news
Good