২৮ অক্টোবর, ২০২৩
মুঞ্জরুল হক,
ছবি: আব্দুল মজিদ মাদক কারবারিকে গ্রেপ্তার
বগুড়ার ধুনটে মাদক বিক্রিকালে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল মজিদ (৩৭) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
২৭ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি আব্দুল মজিদ ওই গ্রামের মৃত আব্দুস সোবহান আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারি আব্দুল মজিদ মথুরাপর সহ পার্শ্ববর্তী গোপালনগর ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। তার নামে এলাকার অনেকে মৌখিক অভিযোগ দিলে ধুনট থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে সোর্সের মাধ্যমে তার গতিবিধি লক্ষ্য করে।
পরে গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সে উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলিপুর গ্রামে মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করছে। তাৎক্ষণিকভাবে এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গী ফোর্স সহ দ্রুত সেখানে উপস্থিত হয়ে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতে নাতে আটক করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল ইসলাম বলেন, গতরাতে আব্দুল মজিদ নামের একজন মাদক কারবারিকে ৫০ পিচ ইয়াবা সহ গ্রেপ্তারের পর আজ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
Good news
Good
wonderful news