২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

ধুনটে বিএনপি অফিস ভাঙচুর মামলায় দুইজন গ্রেপ্তার

১৫ অগাস্ট, ২০২৫

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: ধুনটে বিএনপি অফিস ভাঙচুর মামলায় দুইজন গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বিএনপির দোয়া মাহফিলে হামলা চালিয়ে অফিস ভাঙচুরের মামলায় ফারাজুল ইসলাম (৩৮) ও শমসের আলী (৫৫) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফারাজুল ইসলাম উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও শেরপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। শমসের আলী নিমগাছি ইউনিয়নের বড় চাপড়া গ্রামের মৃত চাঁন মিয়া তরফদারের ছেলে এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তিনি ২০১৩ সালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা মামলার বাদী ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে ধুনট বাজারে হোটেল আরাফাত ভবনের দ্বিতীয় তলায় বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে দোয়া মাহফিল চলছিল। বেলা ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে বিএনপির কার্যালয়ে প্রবেশ করে দোয়া মাহফিলে হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের মারধর, কার্যালয় ভাঙচুর এবং ব্যানারে আগুন দিয়ে উল্লাস করতে থাকে।

এ ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মণ্ডলের ছেলে যুবদল নেতা ইমদাদুল হক রনি বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার হওয়া দুইজনকে পুলিশ হেফাজতে নেয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, মামলার এজাহারে গ্রেপ্তারকৃতদের নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Article