০৮ নভেম্বর, ২০২৬
মোঃ আশিকুর রহমান,
ছবি: ছবি: সংগৃহীত
চলতি বছরের ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা ৪ দিনের ছুটি কাটানোর সুযোগ। এক দিনের বাড়তি ছুটি নিতে পারলেই এই সুযোগ কাজে লাগাতে পারবেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। তবে এদিন এক দিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের অবকাশ।