২৯ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

দৌলতপুর উপজেলা জামায়াতের কমিটি গঠন: আমীর ইমরান, সেক্রেটারি আবদুল করিম

২৮ নভেম্বর, ২০২৬

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: আমীর ও সেক্রেটারি


বাংলাদেশ  জামায়াতে ইসলামী মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। দলের রুকনদের (সদস্য) প্রত্যক্ষ গোপন ভোটে উপজেলা আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ইমরান হোসেন। এ ছাড়া নায়েবে আমীর হিসেবে হাফেজ মাওলানা মুহাম্মাদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে আবদুল করিম গাজী নির্বাচিত হয়েছেন। ​
সম্প্রতি উপজেলা শাখার রুকন সম্মেলন ও নির্বাচনী অধিবেশনে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী, রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমীর শপথ গ্রহণের পর উপস্থিত রুকনদের পরামর্শের ভিত্তিতে নায়েবে আমীর, সেক্রেটারিসহ পূর্ণাঙ্গ উপজেলা কর্মপরিষদ গঠন করেন।
​নবনির্বাচিত দায়িত্বশীলরা আগামী দুই বছর (২০২৭-২০২৮ সেশন) দৌলতপুর উপজেলায় সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারিকে অভিনন্দন জানান। ​নবনির্বাচিত নেতৃবৃন্দ দৌলতপুর উপজেলার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করা এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news