১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

দুই সাংবাদিকের সঙ্গে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দুর্ব্যবহার

০১ অক্টোবর, ২০২৫

মোঃ মনির হোসেন বকাউল,
মাধবপুর উপজেলা (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম আবারও আলোচনায়। 

এসএসসি পরীক্ষা কেন্দ্রের অর্থ আত্মসাৎ, নকল বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে যিনি দীর্ঘদিন ধরে বিতর্কিত—সেই কর্মকর্তার সর্বশেষ টার্গেট এবার সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুরে মানবকণ্ঠ ও মুভি বাংলা চ্যানেলের উপজেলা প্রতিনিধি এম এ কাদের এবং আরটিভির ডিজিটাল করেসপন্ডেন্ট  মুজাহিদ মসি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসে অফিসে সংবাদ সংগ্রহে গেলে তাদের সঙ্গে অশোভন আচরণ করেন সিরাজুল ইসলাম।একপর্যায়ে তিনি এম এ কাদের ও মুজাহিদ মসিকে অপমানজনক কথা বলে অফিস থেকে বের করে দেন। এ সময়ের কিছু দৃশ্য গোপন ক্যামেরায় ধরা পড়ে।
 

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, দায়িত্বপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তার এমন ব্যবহার শুধু দুঃখজনকই নয়, বরং নিন্দনীয়ও। “তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি সাংবাদিকদের মানুষই মনে করেন না। সাংবাদিকতায় যারা আসেন, তারা তার কাছে তুচ্ছ,” অভিযোগ করেন এক সাংবাদিক।

স্থানীয়রা বলছেন, শিক্ষা অফিসের এই দায়িত্বশীল পদে থেকে বারবার এমন আচরণ ও দুর্নীতির অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে করে পুরো শিক্ষা বিভাগে নেতিবাচক প্রভাব পড়ছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good