২৮ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

ঈদকে সামনে রেখে এক বিচক্ষণ সিদ্ধান্তে, পাল্টে যাচ্ছে পুঠিয়া-দূর্গাপুরের জনপদ

২৭ মে, ২০২৬

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: ঈদ আনন্দ মেলা সমাবেশ

ঈদকে সামনে রেখে মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি মহোদয়ের এক বিচক্ষণ সিদ্ধান্তে, আমূল পাল্টে যাচ্ছে আগামীর পুঠিয়া-দূর্গাপুরের জনপদ!


প্রাচীন ঐতিহ্যের এক গৌরবময় জনপদের নাম পুঠিয়া উপজেলা। উপজেলার প্রাণকেন্দ্রে রয়েছে একটি প্রাচীন বিশ্ব পরিচিত নান্দনিক রাজবাড়ী সহ টেরাকোটার মূর্তি সম্বলিত একটি দৃষ্টিনন্দন প্রাচীন মন্দির ও এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম বৃহত্তম শিবমন্দির এবং ছোট-বড় আরও বহুসংখ্যক প্রাচীন স্থাপনা যা বিশাল মনমুগ্ধকর ও দৃষ্টিনন্দন নদীর মতো দেখতে "পরিখা" দ্বারা পরিবেষ্টিত। এছাড়াও পত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় পরিচালিত একটি যাদুঘর রয়েছে। এই যাদুঘরে রয়েছে সব বিষ্ময়কর ও দুষ্প্রাপ্য নানান প্রাচীন সংস্কৃতির নিদর্শন যা পর্যটকদের এক অন্যরকম অনুভূতি ও জ্ঞানের আবেশ প্রদান করে।

এই ঐতিহ্যবাহী স্থানকে আরও আকর্ষণীয়, মহনীয় এবং সমৃদ্ধি ও তাৎপর্যপূর্ণ করতে পুঠিয়ায় প্রথমবারের মতো শুরু হলো ঈদ আনন্দ মেলা। এই ঐতিহাসিক ঈদ আনন্দ মেলার উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) এর অত্যন্ত জনপ্রিয়, আইকনিক লিডার মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি।

এই দূরদৃষ্টি সম্পন্ন "ঈদ আনন্দ মেলার" উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি বলেন,"আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ঐতিহ্যবাহী জনপদ পুঠিয়ায়, এবারই প্রথম শুভ উদ্ভোধন হলো, "ঈদ আনন্দ মেলা"। এই "ঈদ আনন্দ মেলা" ছোট পরিসরে হলেও আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের প্রকৃত বাঙালি সংস্কৃতির চর্চার ক্ষেত্রে ও হিন্দু-মুসলিম ভাতৃত্ববোধ সম্পন্ন সহাবস্থানের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব ফেলবে এবং বিকশিত করবে। যার প্রভাবে এই পুঠিয়া-দূর্গাপুর স্থিতিশীল থাকবে এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় থাকবে।

সংসদ সদস্য মহোদয় আরও বলেন,"ইতিহাস খ্যাত পুঠিয়ায় প্রতিবছর দোলযাত্রা মেলা, রথযাত্রা মেলা সহ নানা উৎসবে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মিলন মেলা হয়, যা উপমহাদেশের মধ্যে অন্যতম বৃহৎ অকৃত্রিম সহজাত অসাম্প্রদায়িকতার নিদর্শন ফুটিয়ে তোলে অত্যন্ত নিখুঁতভাবে।"

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বিশেষভাবে উপস্থিত ছিলেন, সাবেক পুঠিয়া পৌর মেয়র জনাব আসাদুল হক আসাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আলাউদ্দিন আলাল, পুঠিয়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জনাব নেফাউর রহমান সুমন, হিন্দু সংগঠনের নেতা শ্রী গুরু প্রসাদ দাস, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আতিকুর রহমান আতিক, রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ফারুক রায়হান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: ফরিদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি (এ্যাসিল্যান্ড) জনাব শিবু দাস ও উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান সহ পুঠিয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এদিকে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন বলেন,"পার্শ্ববর্তী ভারত রাস্ট্রের একটি অঙ্গরাজ্যে যখন চলছে মুসলিম বিদ্বেষের হোলিখেলা, ঠিক তখনই অত্যন্ত বিচক্ষণতার সাথে আমাদের প্রিয় সংসদ সদস্য মহোদয় এই ঈদ বা মুসলমানদের এই খুশিকে মহানবী হযরত মুহাম্মদ (স:) এর আদর্শের সাথে মিল রেখে রুপান্তরিত করলেন এক অসাম্প্রদায়িক উৎসব ও আনন্দ ভাগাভাগির মিলনমেলায়, যা সঠিকভাবে উদযাপনের মাধ্যমে হতে পারে উপমহাদেশের এক অসাম্প্রদায়িকতার উজ্জ্বল ও আইকনিক দৃষ্টান্ত।"

এছাড়াও এই "ঈদ আনন্দ মেলা" ঘুরে দেখা যায় যে, আমাদের হিন্দু-মুসলিম ভাতৃত্ববোধ ও বাংলাদেশি জাতীয়তাবোধের এই ঐক্যের সুদৃঢ বন্ধন অটুট রাখতে এবং স্বদেশী পন্যে আগ্রহ ও গ্রামীণ কুটির শিল্পের বিপনন, প্রদর্শন ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে, পুঠিয়া দুর্গাপুরের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি এই মেলার শুভ উদ্ভোধন করেছেন বলেই আমাদের পর্যবেক্ষণে প্রতিফলিত হয়। এছাড়াও সাধারণ জনগণের মাঝে এই ব্যাতিক্রমি উদ্যোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবং

জানা যায়, এই ব্যাতিক্রমধর্মী মেলার আয়োজনের চিন্তা ও উদ্যোগের প্রথম প্রস্তাব দিয়েছেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি'র সুযোগ্য নাতি ও জুলাই যোদ্ধার অন্যতম শক্তিশালী তরুণ সংগঠক কারানির্যাতিত রাজশাহী-৫ বিএনপির মিডিয়া ম্যানেজার রিকো মন্ডল রিকো।

Related Article