০৪ এপ্রিল ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

একটি মানবিক সাহায্যের আবেদন। ইব্রাহিমপুর গ্রামের ইরণ মিয়ার বেঁচে থাকার আকুতি

০৩ এপ্রিল, ২০২৬

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: ইরন মিয়া

আপনার সাহায্য সহযোগিতায় বেঁচে যাবে একটি তাজাপ্রান।আসুন একটি জীবন বাঁচাই। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের দক্ষিন পাড়ার  ইরন মিয়া এক সময় প্রবাসে থেকে নিজের পরিবারকে সুখে-স্বাচ্ছন্দ্যে গড়ে তুলেছিলেন। ছিলো তার একটি সুন্দর, স্বপ্নময় সংসার।

কিন্তু নিয়তির নির্মম পরিহাসে প্রায় ৪ বছর আগে তার পায়ে জটিল সমস্যা দেখা দেয় বহু চিকিৎসা ও অর্থ ব্যয় করেও যখন সুস্থতা ফিরে পাননি  তখন ডাক্তারদের পরামর্শে তার একটি পা কেটে ফেলতে বাধ্য হতে হয়।সেই থেকেই তার জীবনে নেমে আসে অন্ধকার। বন্ধ হয়ে যায় উপার্জনের পথ।

তবুও হার মানেননি জীবনের সাথে যুদ্ধ করে ছোট একটি কাঁচা মালের ব্যবসা শুরু করেন অল্প আয়ে কষ্টে হলেও কোনোমতে সংসার চালিয়ে নিচ্ছিলেন।কিন্তু দুঃখ যেন তার পিছু ছাড়েনি…সম্প্রতি তার অপর পায়েও একই সমস্যা দেখা দেয়। আবারও চিকিৎসার পেছনে খরচ হয় বিপুল অর্থ। শেষ পর্যন্ত গতকাল তার দ্বিতীয় পা টিও কেটে ফেলতে হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন,অসহায় নিঃস্ব  দিশেহারা।

এখন তার চিকিৎসা ব্যয় ও পরিবারের দায়িত্ব বহন করা তার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।এই কঠিন মুহূর্তে আমরা কি পারি না তার পাশে দাঁড়াতে?আপনার আমার সামান্য সহযোগিতাই পারে একটি অসহায় পরিবারে আবার একটু স্বস্তি ফিরিয়ে আনতে। পারে একটি জীবনে নতুন আশার আলো জ্বালাতে।আসুন  মানবতার হাত বাড়িয়ে দেই।আসুন, আমরা একসাথে একটি পরিবারকে বাঁচাই।সাহায্য পাঠানোর (বিকাশ): 01903990635

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good