১৭ এপ্রিল ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ

এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন

১৬ এপ্রিল, ২০২৬

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: মানববন্ধন


টাঙ্গাইলের নাগরপুরে এলাসিন শামসুল হক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে ‘নাগরপুর উপজেলা সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলামসহ অন্যান্য নেত্ববৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা  যুগ্ম আহ্বায়ক ফাহাদ আহমেদ, নাগরপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রবিউল ইসলাম, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন এবং ইসলামী ছাত্রশিবির নেতা মো. মামুন,আরমানসহ ছাত্র, শিক্ষক,সাংবাদিক, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা অবিলম্বে কোনো শর্ত ছাড়াই এলাসিন শামসুল হক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।

Related Article